Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

তুচ্ছ ঘটনায় ধামরাইয়ে গৃহবধূ খুন

প্রতিবাদে মানববন্ধন

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে গৃহবধূ খুন হয়েছেন।

উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে ধানের খড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরের শিকার গুরুতর আহত গৃহবধূ লাইলী বেগম চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শনিবার এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

এদিকে উপজেলার বৈন্যা গ্রামে মানববন্ধনে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং শতাধিক গ্রামবাসী অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, ২৮ মে বিকালে খড় শুকানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে লাইলী বেগমের ওপর হামলা চালানো হয়।

নিহতের পরিবারের অভিযোগ, প্রথমে নাহিদা বেগমের সঙ্গে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে নাহিদা বেগমের ছেলে শারমান ও তার সহযোগীরা বাড়ি ঘেরাও করে হুমকি দেয়। পরিবারের দাবি, রাতের দিকে লাইলী বেগমকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বাঁশের লাঠি, রড ও অন্যান্য বস্তু দিয়ে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের মেয়ে মানববন্ধনে বলেন, ‘আমার মা ও আমাকে মারধর করা হয়। পরে আমার ফুপিকেও আঘাত করা হয়। রাতে আমার মাকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। যারা আমার মাকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।’ এ বিষয়ে ধামরাই থানার পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম