Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বাগমারায় শিক্ষকের ঘর ভেঙে জমি দখল পুলিশ কর্মকর্তার

Advertisement

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাগমারায় পুলিশ কর্মকর্তা তনয় কুমার এবং তার ভাই ও বাবার বিরুদ্ধে প্রতিবেশী কলেজ শিক্ষক বিধান চন্দ্র প্রামাণিকের বাড়িঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নিরেন্দ্রনাথ প্রামাণিক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার সরেজমিন জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের হিন্দুপাড়ায় মন্দির সংলগ্ন বসতবাড়ির জমি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামাণিকের সঙ্গে প্রতিবেশী মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র প্রামাণিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার দুপুরে এসআই তনয় কুমারের নির্দেশে তার বড় ভাই কনক রঞ্জন ও বাবা দ্বীনেশ চন্দ্র প্রামাণিক পাইকপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান ইমন আলী, চন্ডিপুর গ্রামের নয়ন আলী, নুরুল ইসলামসহ এলাকার চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে প্রভাষক বিধান চন্দ্র প্রামাণিকের বসতবাড়ির পাকাঘর ও টিনের চালা ভেঙে দেন। এ সময় বাধা দিতে গেলে তার বাবা ও মাকে মারধর করা হয়। এ বিষয়ে এসআই তনয় কুমারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলেও দাবি করেন। তবে এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে প্রভাষকের বাড়িঘর ভাঙচুর করা আইনগতভাবে সঠিক হয়নি বলে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের ভুল স্বীকার করে বক্তব্য দিয়েছেন এসআই তনয় কুমারের বড় ভাই কনক রঞ্জন। থানার ওসি জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ামাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম