Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বেনাপোলে লেনদেন নিয়ে বিরোধ

ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

Advertisement

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বেনাপোলে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পৌরসভার বড়আচড়া গ্রামে এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান সোহাগ হোসেন নামে ওই ব্যবসায়ী। জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়ার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সোহাগ ওই গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি একই গ্রামের চেকপোস্ট এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। জানা যায়, শুক্রবার রাতে সোহাগ অফিস থেকে বাসায় ফিরে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ১০-১২ জন তার বাসার সামনে এসে অবস্থান নেয়।

প্রথমে তারা উচ্চৈস্বরে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সোহাগ হোসেন জানান, তিনি ঘরের ভেতরে অবস্থান করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি চালায়। একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেওয়ালে আঘাত করে। আমি যদি ওই সময় জানালার পাশে থাকতাম তাহলে হয়তো আজ বাঁচতাম না। কিছুদিন আগে একটি ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। ওসি আশরাফ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম