কসবায় বন্ধুর ছুরিকাঘাতে প্রবাসী নিহত
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কসবায় পূর্ববিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামের এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের সময় স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধর করেন সাব্বির। সে সময় আনোয়ার এর প্রতিবাদ করেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি চলন্ত অটোরিকশা থেকে জোরপূর্বক নামিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাব্বির ও তার সহযোগীরা। আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
