পুলিশ সদস্যের কাণ্ড
শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে ছিনতাই
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শার্শায় পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। শার্শার শ্যামলাগাছী গ্রামের ব্যবসায়ী পিন্টু রহমান মামলাটি করেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, তাদের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় তারা তার ওপর খেপে ছিল। এরই জেরে গত ২৯ মে বিকালে শ্যামলাগাছী গেট মোড়ে তারা বাঁশের লাঠি, লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। এ সময় তারা তাকে গালাগাল করতে থাকে এবং পরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তার পকেটে থাকা নগদ ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। প্রসঙ্গত, সম্প্রতি শার্শায় ট্যুরিস্ট পুলিশের এক সদস্যকে মারধরের ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে ৪ জুন মামলা হয়।
পুলিশ সদস্য মামুনের ছোট ভাই রয়েল ওই মামলাটি করেন। ওই ঘটনায় এর দুদিন আগে ২ জুন অভিযোগ দেন বিএনপি নেতা মিন্টুর ভাই পিন্টু। কিন্তু তাদের অভিযোগ শার্শা থানা আমলে নেয়নি বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পিন্টু।
