ফেনীতে মারধরে মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু
Advertisement
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীতে মারধরে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। রোববার ভোর পৌনে চারটার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জসিম উদ্দিনের (৩০) বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তিনি রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে। জসিম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েক অজ্ঞাত ব্যক্তি জসিম উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তারা চিকিৎসককে জানান, বড় মসজিদ এলাকায় কয়েক ব্যক্তি তাকে মারধর করে ফেলে যায়। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
