কালীগঞ্জে চুরির অপবাদ
স্ত্রী-সন্তানের সামনেই ব্যবসায়ীকে পেটালো ইউপি সদস্য
আদালতের মামলা
Advertisement
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালীগঞ্জে অজান্তে চুরির মাইক কেনার অপরাধে মাঝবয়সি এক ব্যক্তিকে প্রকাশ্যে বেধড়ক লাঠিপেটা করেছেন ইউপি সদস্য। এ সময় মারধরের শিকার মফিজুল ইসলামের স্ত্রী-সন্তানসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বপ্রণোদিত হয়ে আদালত মামলা করে ৭ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ দেয়। বৃহস্পতিবার কৈটারী গ্রামের এ ঘটনার পরদিন মামলা হয়। মারধরের শিকার মফিজুল মৌজা শাখাতী গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত শাহজাদা সেলিম মদাতী ইউনিয়ন পরিষদের সদস্য। আহত মফিজুল ইসলাম জানান, তিনি বাড়ি থেকে লাইট ও মাইকের ব্যবসা করেন। নয়ন ও রেজা নামের স্থানীয় দুই যুবকের কাছ থেকে তিনি ৪ হাজার টাকায় মাইক কিনেছিলেন। নয়নরা আগে থেকে মাইক ভাড়ার ব্যবসা করতো। ফলে মাইকটি নয়নের নিজের এমন ধারণা থেকেই তিনি সেটি কিনেছিলেন। পরে মসজিদের মাইক চুরি করে বিক্রির বিষয়টি জানতে পেরে তিনি ইউপি সদস্যের কাছে ঘটনার বর্ণনা দেন এবং তা ফেরত দিতে চান।
