Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

টাঙ্গাইলের শরিফা ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। গত ৩ জুন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেওয়া হয়। ২৫তম বিসিএসের এই কর্মকর্তা টাঙ্গাইলের দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। টাঙ্গাইলে যোগদানের পর থেকেই শরিফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি তিনি প্রাথমিক শিক্ষায় রেখেছেন বিশেষ অবদান। শিশুদের প্রতি তার আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেওয়া উদ্যোগগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি মনে করেন-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর। নিভৃতচারী শরিফা হক দেশে-বিদেশের নামি প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে রাষ্ট্র তার পাশে আছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে পদের অতিরিক্ত জনবল নিয়োগ সাবেক উপাচার্য, রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

সাবেক উপাচার্য, রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

কমিটি নেই ৮ বছর নেত্রকোনায় যুবদলের পদপ্রত্যাশী ৬ নেতার পৃথক কর্মসূচি

নেত্রকোনায় যুবদলের পদপ্রত্যাশী ৬ নেতার পৃথক কর্মসূচি

মহাদেবপুরে দুই বোনকে বিয়ে করে বিপাকে টিকটকার

মহাদেবপুরে দুই বোনকে বিয়ে করে বিপাকে টিকটকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম