Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ধর্মপাশায় চা পান নিয়ে তর্কের জেরে ব্যবসায়ী খুন

Advertisement

Icon

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধর্মপাশার সুনই ক্বারীর বাজারে রোববার সকালে প্রতিপক্ষের লোকজনদের এলোপাতাড়ি কিল-ঘুসি ও মারধরে নাসিম মিয়া নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে সকাল সোয়া ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাসিম সুনই মড়লবাড়ি গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে। জানা গেছে, সুনই মড়লবাড়ী গ্রামের নাসিম মিয়ার সঙ্গে সুনই বাগবাড়ী গ্রামের আনু মিয়ার পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল সাড়ে সাতটায় সুনই ক্বারী বাজারে আছিয়া খাতুনের চায়ের স্টলে বসে নাসিম মিয়া, আনু মিয়া, লিটন মিয়া জিকু মিয়াসহ ৮ থেকে ১০ জন বসে চা খাচ্ছিলেন। চা খাওয়া নিয়ে নাসিম মিয়া ও আনু মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আনু মিয়া ও তার বড় ভাই লিটন মিয়া এই দুজনে মিলে নাসিমকে চায়ের স্টল থেকে টেনে বের করে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম