Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আমতলীতে স্কুলের বই পোড়ালেন প্রধান শিক্ষক

দুর্নীতির নথি গায়েবের চেষ্টা!

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আমতলী মফিজ উদ্দিন (এম ইউ) বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেলেছেন। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে প্রধান শিক্ষক আগুন ধরিয়ে এ বই পুড়িয়ে দেন। তার এমন কর্মকাণ্ডে বিদ্যালয় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। তার অপকর্ম আড়াল করতেই বইয়ের সঙ্গে নথি পুড়িয়ে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু পুরাতন বই ও আসবাবপত্র পুড়িয়ে ফেলেছি, কোনো নতুন বই পোড়ানো হয়নি। আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মো. মাহমুদ সেলিম বলেন, বই পুড়িয়ে ফেলার বিষয়ে প্রধান শিক্ষক আমাকে ও শিক্ষা অফিসারকে অবহিত করেননি। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম