Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তারাগঞ্জে জাল সনদে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

জাল নিবন্ধন সনদে শিক্ষকতার অভিযোগে তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নীলফামারীর কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। জাল সনদে চাকরি করার অভিযোগে ২০২৪ সালে এনটিআরসির চেয়ারম্যান বরাবর যাচাই-বাছাইয়ের জন্য আবেদন করা হয়। যাচাই-বাছাই শেষে এনটিআরসি নিবন্ধন সনদ জাল উল্লেখ করে তার বিরুদ্ধে মামলার নির্দেশনা দেয়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রায়পুরে বৃদ্ধ হত্যার আসামি দিনাজপুরে গ্রেফতার

রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ হানিফ মিয়া (৭০) হত্যা মামলার আসামি বারেককে গ্রেফতার করেছে র‌্যাব। যৌথ অভিযানে শনিবার দুপুরে দিনাজপুরের বিরল থানা এলাকা থেকে বারেককে গ্রেফতার করে রোববার থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, হানিফ মিয়া গত ৩১ মে চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় গোয়ালঘর নির্মাণের জন্য মাটি কাটেন। এ সময় বারেক মিয়া তাকে কিল-ঘুসি দিয়ে মারাত্মক আহত করলে পরে হাসপাতালে হানিফ মিয়ার মৃত্যু হয়। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আটকের দাবি

ফরিদগঞ্জে এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে মানববন্ধন করেছে বারিথুবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দারা। সোমবার দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে এ মানববন্ধনে তারা জানান, ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের অবস্থা ভয়াবহ। মাদকসেবী ও ব্যবসায়ীরা আটক হয়ে জামিনে বেরিয়ে আবার ব্যবসা শুরু করে। আগামী প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী অভিযানের দাবি করেন এলাকাবাসী। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

শ্যামনগরে খেলার সময় গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

শ্যামনগরে সাথীদের নিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে সুমাইয়া পারভীন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়ার পিতা হাসান গাজী জানান, সুমাইয়া বাকিদের নিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় বেঁধে লাফ দেয়। এ সময় গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

রাজশাহীতে ছাত্রীকে ছুরিকাঘাতে যুবক গ্রেফতার

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় সামিউল সিরাজ ওরফে সিজান নামে যুবককে রোববার গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, রোববার দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানার নর্দানের মোড় প্রফেসরপাড়ায় নন্দিনী ঘোষ নামের এক ছাত্রীকে ছুরিকাঘাত করে সিজান। ওসি রবিউল ইসলাম বলেন, সিজানের স্ত্রী নন্দিনীর সঙ্গে পড়াশোনা করে। সিজানের অভিযোগ, তার স্ত্রী অন্য ছেলের সঙ্গে কথা বলে এবং এতে নন্দিনী তাকে সহযোগিতা করে। এজন্য সে হামলা চালায়। রাজশাহী ব্যুরো

তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল উৎপাদনে জরিমানা

তারাগঞ্জে অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের অভিযোগে ‘এয়ার ওয়েল’ নামের একটি কারখানায় সোমবার এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা পুরাতন টায়ার পুড়িয়ে তেল তৈরি করছিল। এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ওই এলাকার মাঠের ফসল নষ্ট হচ্ছিল। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রাঙামাটিতে সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি দাবি

খাগড়াছড়ির জৈষ্ঠ সাংবাদিক সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে। বক্তারা বলেন, জীতেন বড়ুয়াকে সম্পূর্ণ মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। রাঙামাটি প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম