Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

স্কুল কমিটির নির্বাচনে সংঘর্ষ কালাইয়ে আহত ৯

Advertisement

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালাইয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রার্থীসহ উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে জিন্দারপুর ইউনিয়নের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন-প্রার্থী শেখ শাহাঙ্গীর আলম, শেখ হাবিবুর রহমান, মিথন মণ্ডল, ইউসুফ আলী, সাদিক হোসেন, মুনছুর রহমান, জুয়েল রানা, রশিদুল ইসলাম ও রানা মিয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির চারজন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছিল। নির্বাচনে আনিছুর রহমান ও শেখ শাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুটি প্যানেলের আটজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন।

সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলাকালে দুপুর আড়াইটার দিকে লাইনে দাঁড়ানো এক ভোটারের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রার্থী আনিছুর রহমান অভিযোগ করে বলেন, শেখ শাহাঙ্গীর আলমের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে শাহাঙ্গীর আলম দাবি করেন, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, বাইরে সংঘর্ষ হলেও ভোটগ্রহণ বন্ধ করা হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম