Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

প্রেমিকাকে বিয়ে করে বাড়ি নেওয়ায় প্রথম স্ত্রীর পিটুনি

মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার

Advertisement

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মির্জাপুরে পরকীয়ার সময় আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটকের পর প্রেমিকাকে বিয়ে করে বাড়ি নেওয়ার পর প্রথম স্ত্রী ও সন্তানরা পিটিয়ে আহত করল সফিক সিকদারকে। ঘটনাটি ঘটেছে বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবরে বাঁশতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির দলীয় প্যাডে দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়। জানা গেছে, সোমবার রাতে ওই নারীর বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে আটক করে এলাকাবাসী। স্থানীয়রা জানান, সোনালিয়া গ্রামের সাবিনা আক্তারের একই এলাকার সুজনের সঙ্গে সাড়ে তিন বছর আগে বিয়ে হয়।

বিয়ের কয়েক মাস পর তাদের ডিভোর্স হয়। সম্প্রতি কটামারা গ্রামের দুই সন্তানের জনক সফিক সিকদারের সঙ্গে সাবিনার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এদিকে আটকের পর স্থানীয়দের সিদ্ধান্তে মঙ্গলবার সকালে সাবিনা আক্তারকে বিয়ে করে সফিক সিকদার বাড়িতে নিয়ে যান। এ সময় তার প্রথম স্ত্রী মালেকা বেগম, ছেলে আল আমিন ও মেয়ে ইমা আক্তার তাকে বেধম মারধর করে আহত করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম