Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লায় কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অন্যের মোড়ক ব্যবহার, ক্ষতিকর রং মেশানো এবং লাইসেন্স ছাড়া আইসক্রিম উৎপাদন ও বিক্রয়ের অপরাধে কারখানায় জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মায়ের দোয়া নামক আইসক্রিম কারখানা মালিক দিদার মিয়াকে ১ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

স্কুল মাঠে উদ্ধার সেই বৃদ্ধের মৃত্যু

যশোর সদরের পাঁচবাড়িয়া স্কুল মাঠ থেকে সোমবার অচেতন অবস্থায় উদ্ধারের পর হামিদ বিশ্বাস (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এবং পরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। যশোর ব্যুরো

দুর্গাপুরে ট্রলিচাপায় আহত রাকিবের মৃত্যু

দুর্গাপুরে কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় গুরুতর আহত শিশু সাদিকুল ইসলাম রাকিব (৩) মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে বাগমারার তাহেরপুরের হরিফলা এলাকার খুরশেদ আলমের ছেলে। উল্লেখ্য, রোববার বাড়ি ফেরার উদ্দেশ্যে মায়ের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে থাকার সময় তাহেরপুরের দিক থেকে আসা ইটবোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে রাকিবের দুই পা থেঁতলে যায়। রাজশাহী ব্যুরো

চাটমোহরে ভেজাল দুধ কারবারি মোমিনের ফাঁসি দাবি

চাটমাহরে ভেজাল দুধ কারবারির হামলায় আহত আবুল হাশেমের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া স্লুইস গেট এলাকায় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়।

প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য দেওয়ায় মোমিন ও তার সহযোগীরা আবুল হাশেমের উপর হামলা করে। এ ঘটনায় মামলার পরও পুলিশ মোমিনকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। চাটমোহর (পাবনা) প্রতিনিধি

বাগমারায় বাবার আবেদনে কারাগারে মাদকাসক্ত ছেলে

বাগমারায় বাবার আবেদনে মাদকাসক্ত ছেলেকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, বাগমারার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম ইসলাম মাদকের টাকার জন্য বাবা-মাকে প্রায়ই মারধর করত। বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক গ্রহণ করত ছেলে। এমন অবস্থায় অতিষ্ঠ হয়ে ইউএনও’র কাছে আবেদন করেন তার বাবা। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় টিপু (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে দোহাজারী-কক্সবাজার রেললাইনের আমিরাবাদ নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু চকরিয়ার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকার শাহজাহানের ছেলে। স্থানীয়রা জানান, ওই সময় কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে হাঁটছিল টিপু। লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

সারিয়াকান্দিতে ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ২১ মে ছুরিকাঘাতে নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ সাইম মোস্তাকিম (১৭) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে।

নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী মঙ্গলবার উপজেলার মাদ্রাসা মোড়ে সমাবেশ করেন। পরে তারা বিচারের দাবিতে ইউএনও’র কাছে আট দফার স্মারকলিপি প্রদান করেন। বগুড়া ব্যুরো

রামগতিতে খালের মাটি ইটভাটায় বিক্রি, বিক্ষোভ

রামগতির চর আলগি ইউনিয়নে জারিরদোনা খাল পুনঃখনন প্রকল্পের মাটি নিয়মবহির্ভূতভাবে নিলামে তুলে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে এলজিইডির প্রকৌশলী স্নেহাল রায়ের বিরুদ্ধে। খালের মাটি দুই পাড়ে না রেখে ইটভাটায় কম দামে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে এবং ফসলি জমি রক্ষার দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ করেছেন শতাধিক ভুক্তভোগী কৃষক। পরে তারা ইউএনও’র কাছে একটি লিখিত অভিযোগ করেন। কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম