Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রুমায় অজ্ঞাত ব্যক্তিকে হত্যায় ১২ জন আটক

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের জৈতুনপাড়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ দিকে ঘটনার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদসহ বিভিন্ন সংগঠন জেলা শহরের মুক্তমঞ্চে সমাবেশ করেছে। সমাবেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম