রামগতিতে স্বামীর কাণ্ড
প্রেমের বিয়ের পর স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখল লাশ
Advertisement
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রামগতিতে প্রেম করে বিয়ের পর স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়েছে স্বামী। বিয়ের পর কাবিননামার টাকা বৃদ্ধি নিয়ে দ্বন্দ্বের জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত মারিয়া জাহান মীম চরসেকান্তর গ্রামের আবদুল মালেকের মেয়ে। স্বামী মাহিন ওই উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসলপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ হানিফের ছেলে। জানা গেছে, সাত মাস আগে মাহিনের সঙ্গে পালিয়ে যায় মীম। পরে মাহিনের পরিবার মীমকে মেনে নিয়ে বিয়ে করায়। তবে মীমের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় সাত মাস ধরে বাবার বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। সম্প্রতি মাহিনের বাবা প্রবাস থেকে দেশে ফিরে বিয়ের বিষয়টি মেনে নিতে শর্তসাপেক্ষে সম্মত হন। এজন্য তিনি কাবিনে আট লাখ টাকা দাবি করেন। মাহিনের পরিবার ৫ লাখ টাকা দিতে রাজি হলেও বিষয়টি মীমাংসা হয়নি। বিষয়টি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের মাঝেই মীমের লাশ উদ্ধার হলো। মীমের চাচা রাকিব হোসেন অভিযোগ করেন, কাবিননামার টাকা ও পারিবারিক বিরোধের জেরে মীমকে নির্যাতনে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।
