ভাঙ্গা থানার কৃষক দল নেতাকে মারধর প্রতিবাদে মানববন্ধন
Advertisement
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাঙ্গায় এক কৃষক দল নেতাকে থানার মধ্যে মারধর করার অভিযোগ উঠেছে উপ-পরিদর্শক (এসআই) কবির মোল্লার বিরুদ্ধে। আহত ওই নেতার নাম ফারদিন হাসান উজ্জ্বল, তিনি ভাঙ্গা উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ভাঙ্গা বাসস্ট্যান্ডে এক মানববন্ধন ও মিছিল করেছেন উপজেলা কৃষকদল ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা জানান, সোমবার রাতে ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের প্রতিবেশী আপন মাতুব্বরকে একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তাকে দেখতে ও খোঁজ নিতে থানায় গেলে ভাঙ্গা থানা পুলিশের এসআই মো. কবির মোল্লা উজ্জ্বলকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ এসআই মো. কবির মোল্লার শাস্তি ও প্রত্যাহারের দাবি জানান তারা।
