Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

হাটহাজারীতে স্কুলছাত্রী অপহরণ

বেগমগঞ্জে যুবককে তুলে নিতে ব্যর্থ হয়ে পায়ে গুলি

শাজাহানপুরে অফিসে ঢুকে অপহৃত ব্যবস্থাপক উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বেগমগঞ্জে অপহরণে ব্যর্থ হয়ে যুবককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। শাজাহানপুরে এনজিওর ব্যবস্থাপককে অফিসে ঢুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাকে উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করা হয়। এছাড়া হাটহাজারীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে অপহরণে ব্যর্থ হয়ে ফারুক হোসেন (২৭) নামে যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার সকালে কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চা দোকানে বসেছিলেন ফারুকসহ কয়েকজন। এ সময় অটোরিকশা যোগে কয়েকজন মুখোশধারী এসে প্রথমে ফারুককে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তার দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। আহত ওই যুবককে ঢাকায় পাঠানো হয়েছে। বগুড়ার শাজাহানপুরে মাকসুদুর রহমান নান্নু নামে একটি এনজিওর ব্যবস্থাপককে অফিসে ঢুকে অপহরণ করা হয়েছে। ৭ ঘণ্টা পর পুলিশ সোমবার রাতে তাকে গাবতলীর উজগ্রাম থেকে উদ্ধার করে। এ ঘটনায় প্রাইভেট কারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো-শাজাহানপুরের গোহাইল গ্রামের দেলোয়ার হোসেন ও বগুড়া সদরের আশোকোলা গ্রামের কৌশিক আব্দুল্লাহ। জানা গেছে, সোমবার দুস্থ মহিলা সংস্থা নামে বেসরকারি সংস্থার অফিসে বসে কাজ করছিলেন মাকসুদুর। এ সময় প্রাইভেটকারে ৩-৪ জন অফিসে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। চট্টগ্রামের হাটহাজারীতে জাম কুড়িয়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা হাটহাজারী মডেল থানায় মামলা করেছেন। ওই ছাত্রীর মা জানান, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের রবিউল আলম তার মেয়েকে মোটরবাইকে অপহরণ করে নিয়ে গেছে। এতে সহযোগিতা করেছে একই এলাকার নুরুল আলম ও শাহাদাত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম