Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ঝড়-বৃষ্টিতে স্কুলে অনুপস্থিত

বড়লেখায় শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র হাসপাতালে

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বড়লেখায় ঝড়-বৃষ্টির কারণে স্কুলে উপস্থিত হতে না পারায় সপ্তম শ্রেণির ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করেন এক সহকারী শিক্ষক। গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কুমারশাইল নিু মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছাত্রের বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন। ওই ছাত্রের বাবা নুর উদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টির কারণে সোমবার তার ছেলে স্কুলে যেতে পারেনি। পরদিন মঙ্গলবার স্কুলে গেলে সহকারী শিক্ষক আব্দুস সালাম আগেরদিন স্কুলে না যাওয়ায় বেধড়ক বেত্রাঘাত করেন। শিক্ষকের শারীরিক নির্যাতনে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। একজন শিক্ষক এভাবে ছাত্রদের অমানবিকভাবে নির্যাতন করতে পারেন তা অবিশ্বাস্য। ওই শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন করেন। এতে শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পায়। ইউএনও মাহবুব আলম জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম