যৌন হয়রানির প্রতিবাদ
মুলাদীতে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
Advertisement
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুলাদীতে যৌন হয়রানির প্রতিবাদ করার বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে থানা স্টেডিয়াম মাঠে এই ঘটনা ঘটে। মুলাদী কৃষি অফিসের মাঠ কর্মকর্তা কবির হোসেনের ছেলে আলবিন, তার বন্ধু সিদ্দিক আকন, সোলায়মান হোসেনসহ একদল বখাটে পৌরসভার জসিম হাওলাদার ও তার ছেলে নবীন হাওলাদারকে পিটিয়ে-কুপিয়ে আহত করে বলে অভিযোগ। বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গেলে বখাটেরা প্রথমে নবীনের ওপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে জসিম হাওলাদার হামলার শিকার হন। নবীন হাওলাদার জানান, মঙ্গলবার বিকালে থানা স্টেডিয়াম মাঠে তিনি ফুটবল খেলছিলেন। তার কিশোরী বোন ফুটবল খেলা দেখতে সেখানে গেলে আলবিন, সিদ্দিক আকন, সোলায়মান, রবিউল, আজিম, অপুসহ কয়েকজন বখাটে তার বোনকে উত্ত্যক্ত করে। এ ব্যাপারে আলবিনের বাবা কবির হোসেন ‘ইভটিজিং ও হামলার বিষয়টি অস্বীকার করে’ বলেন, মোবাইল ফোনের গেম খেলাকে কেন্দ্র করে আলবিন ও নবীন হাওলাদারের মধ্যে মারামারি হয়েছে। এতে অন্যদের সঙ্গে আলবিনও মারাত্মক আহত হয়েছে। তাকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুলাদী থানার ওসি খন্দকার সোহেল রানা বলেন, দুপক্ষের মারামারির বিষয়টি শুনেছি। বুধবার বিকাল পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
