Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নাটোর আধুনিক সদর হাসপাতাল

রোগীর মাকে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর মাকে ধর্ষণ ও এ ঘটনায় অভিযুক্ত তিন সুইপার (পরিচ্ছন্নতাকর্মী) গ্রেফতারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। হাসপাতালে সিসিটিভি থাকার পরও কীভাবে এমন ঘটনা ঘটল তা দ্রুত তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মশিউর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে কমিটির সদস্যদের নাম প্রকাশ করতে রাজি হননি। জানা যায়, গত রোববার রাত ১০টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি দুই বছর বয়সি এক কন্যাশিশুর মাকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে হাসপাতালের লিফটে ছয়তলার সিঁড়িঘরে নিয়ে পরিচ্ছন্নতাকর্মী অমিত তাকে ধর্ষণ করে। এ সময় পরিচ্ছন্নতাকর্মী অনিল ও প্রাঙ্গণ ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগী নারীকে সেখানে আটকে রেখে ভিডিও দেখিয়ে ফের ধর্ষণ করতে জোরাজুরি করতে থাকে। মায়ের অনুপস্থিতিতে শিশুটির চিৎকারে রাত ২টার দিকে সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতালের আনসার সদস্যরা হাতেনাতে অভিযুক্তদের ধরে ফেললেও, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত তিন পরিচ্ছন্নতাকর্মী শহরের আলাইপুরের সুইপার কলোনির বাসিন্দা অমিত, অনিল ও প্রাঙ্গণকে গ্রেফতার করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম