Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নাচোলে ছাত্রলীগ নেতার করাত মিলে ককটেল বিস্ফোরণ

আহত ২

Advertisement

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাচোলে ছাত্রলীগ নেতার মালিকানাধীন একটি করাত মিলে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে পৌরসভার রেলগেটসংলগ্ন সাগর সৈকত করাত মিলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-নাচোল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি সাগর সৈকতের বাবা জাহাঙ্গীর আলম এবং মিলের কর্মচারী আলমগীর। জানা যায়, মিলের ভেতরে টয়লেটসংলগ্ন স্থানে একটি ককটেল দেখতে পান কর্মচারী আলমগীর। তিনি সেটি এনে জাহাঙ্গীর আলমকে দেখান। পরে ঝুঁকি এড়াতে ককটেলটি মাটিতে পুঁতে রাখার উদ্যোগ নেন জাহাঙ্গীর। এ সময় গর্তে ককটেলটি রাখার মুহূর্তে সেটি বিস্ফোরিত হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ককটেলটি সেখানে কীভাবে এল, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম