Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জিয়ানগরে ছাত্রদের যৌন নির্যাতন শিক্ষকের

Advertisement

Icon

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জিয়ানগর উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার মুহাদ্দিস কাওসার হোসেনের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা যায়, অভিযুক্ত শিক্ষক মাদ্রাসার আবাসিক ভবনে অবস্থান করে কয়েকজন আবাসিক ও এতিম শিক্ষার্থীকে রাতে আলাদাভাবে পড়াতেন। ওই সময় একাধিক শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ ও যৌন নির্যাতনে জড়িত ছিলেন। সম্প্রতি মাদ্রাসার এক এতিম শিক্ষার্থীকে কাওসার বলাৎকার করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি ভাইরাল হলে শিক্ষক কাওসার আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুলাহীল মাহমুদ বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম