মেহেন্দীগঞ্জে ঘর থেকে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ
Advertisement
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়া কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে কাজীরহাট থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।
এর আগে বুধবার বিকালে কাজীরহাটের ভাসানচর ইউনিয়নের একটি গ্রামে শিশুটিকে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে কাজীরহাট থানায় মামলা করেছেন। মামলায় ভাসানচর ইউনিয়নের আক্কেল আলী খানের ছেলে এনায়েত খানকে আসামি করা হয়েছে। ঘটনার পর এনায়েত খান স্থানীয়দের ম্যানেজ করে বিষয়টি রফা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এলাকা ছেড়েছেন বলে জানান স্থানীয়রা।
বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে কাজীরহাট থানা পুলিশ শিশুটিকে অভিভাবকসহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।
