Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মহাসড়কে শ্রমিক সংগঠনের চাঁদাবাজি

পাটগ্রামে অবরোধ

Advertisement

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনের নামে ট্রাকচালকদের কাছ থেকে ৩শ টাকা চাঁদা নেওয়া এবং এক চালককে মারধরের প্রতিবাদে নবীনগর মহাসড়ক অবরোধ করেন ট্রাকচালকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাউরা নবীনগর (কাঠালতলী) রেলগেট এলাকার মহাসড়কে ট্রাক আড়াআড়ি করে দাঁড় করিয়ে এ অবরোধ শুরু করা হয়। অবরোধে ওই মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে। চালকদের অভিযোগ, শ্রমিক পরিচয়পত্রের নামে ৩-৪ হাজার টাকা করে দাবি করে পরিচয়পত্র দেখাতে না পারলে ৩শ টাকা জরিমানা করছে কথিত শ্রমিক নেতারা। ঘটনার প্রতিবাদ করায় মঙ্গলবার হাতীবান্ধার সানিয়াজান এলাকায় ট্রাকচালক তাহিরুলকে মারধর করে চাঁদাবাজরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় আলোচনা করে মামলা ও চাঁদাবাজদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা বিকাল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেন বলে জানান হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি। তিনি বলেন, এ বিষয়ে মামলা হয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম