Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পলাশবাড়ীতে প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ অস্ত্রের মহড়া

Advertisement

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

এলাকায় প্রভাব বিস্তার কেন্দ্র করে পলাশবাড়ীতে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পলাশবাড়ীর পৌর শহরের কালীবাড়ী বাজারসংলগ্ন ঐতিহ্যবাহী পান হাটি এলাকায় বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ হয়। জানা যায়, পূর্ব শত্রুতা এবং এলাকায় প্রভাব বিস্তার কেন্দ্র করে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। এ সময় উভয়পক্ষের লোকজনকে রামদা, লাঠি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন বা কোনো পক্ষ থেকে মামলা করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওসি সারোয়ার আলম খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম