ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত
Advertisement
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তারাগঞ্জে স্কুলছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শ্যামগঞ্জ নিু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু আহাম্মেদকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলে সাজুকে সাময়িক বরখাস্ত করেন। শিক্ষার্থীদের কাছ থেকে তাদের শ্লীলতাহানির অভিযোগ শুনে ইউএনও বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জানা যায়, বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রীকে অভিযুক্ত শিক্ষক সাজু দীর্ঘদিন অশোভন আচরণ করে আসছিলেন।
