Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

অটোরিকশায় তুলে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

গোবিন্দগঞ্জে যুবক গ্রেফতার

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থী অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিরুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কামদিয়া কোচিং সেন্টার থেকে ফেরার পথে কামদিয়া দ্বি-উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে একই শ্রেণির ছাত্র ও কামদিয়ার হারুণ অর রশিদের ছেলে হুমায়ুন কবির (১৮) ও তার সঙ্গীরা একটি অটোরিকশায় জোর করে তুলে নিয়ে পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব বাহিয়াল পালশা গ্রামের সাকিরুল ইসলামের বাড়িতে যায়। সেখানে হুমায়ুন ও সাকিরুল ছাড়াও কামদিয়ার অনিক মিয়া (১৮) ও সাব্বির মিয়া (১৯) দলবদ্ধভাবে শিক্ষার্থীকে ধর্ষণ করে আটকে রাখে। সেখান থেকে কৌশলে পালিয়ে এসে শিক্ষার্থী তার বাবাকে সব ঘটনা খুলে বললে তিনি থানায় ৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। দুপুরেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক সাকিরুলকে গ্রেফতার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে সাকিরুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম