Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ছাগলনাইয়ায় হাসপাতালে গৃহবধূর মৃত্যু

হেলমেট পরে ভাঙচুর

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ছাগলনাইয়া পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মনিকা আক্তার তিশা (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে হামলা ও ভাঙচুর হয়েছে। মনিকা আক্তার তিশা জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের জোয়ার গ্রামের প্রবাসী জাহিদুল ইসলাম তারেকের স্ত্রী। স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে গলা ব্যথা ও টনসিলজনিত সমস্যার কারণে তিশাকে ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, রাতে অপারেশন থিয়েটারে নেওয়ার পর ভুল চেতনানাশক প্রয়োগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে চিকিৎসকরা তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শুক্রবার ভোরে হেলমেট পরে কয়েকজন হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায় বলে অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ম্যানেজার মাজাহারুল ইসলাম জানান, অ্যানাসথেসিয়া ইনজেকশন দেওয়ার পর রোগী খারাপের দিকে চলে যায়। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব। ওসি মো. শাহীন মিয়া জানান, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। রোগীর ক্ষুব্ধ স্বজনরা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত অন্য কেউ হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তা বের করতে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম