Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রামগতিতে সরকারি খাল পুনঃখননে বাধা দেওয়ার অভিযোগ

Advertisement

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রামগতিতে জারিরদোনা নামে একটি সরকারি খাল পুনঃখনন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের এক তদারকি কর্মকর্তা, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী এবং ভেকু (এস্কেভেটর) চালককে লক্ষ্য করে দেশীয় অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। শুক্রবার উপজেলার চরআলগী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ চেয়ারম্যানের বাড়ির নিকটবর্তী জারিরদোনা খালের মুখে এ ঘটনা ঘটে। হামলার খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আজাদ উদ্দিন মেম্বার দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, স্থানীয় এলজিইডি অফিসের তত্ত্বাবধানে জারিরদোনা খালের পৌনে ৪ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হচ্ছে। সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান এ খাল খনন কাজ চালিয়ে আসছে। তবে বিপত্তি বাধে খালের শেষাংশের প্রায় ৬৫০ মিটার এলাকা নিয়ে। বিগত ৪০ বছরে কালের বিবর্তনে এ অংশটি মাটি ভরাট হয়ে কৃষি জমিতে রূপ নেয়। এরপর থেকেই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি এ খাস জমিটি নিজেদের দখলে রাখেন। চলমান প্রকল্পে সরকারি নকশা অনুযায়ী ভেকু মেশিন দিয়ে খাল খননের কাজ শুরু হলে খালের জমি নিজেদের রেকর্ডীয় সম্পত্তি বলে দাবি করেন স্থানীয়রা। খাল খননের একপর্যায়ে শুক্রবার বিকালে এলাকার মো. শাহজাহান এবং আক্তার হোসেন দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসেন। এ বিষয়ে অভিযুক্ত আক্তার হোসেন বলেন, খাল খননের পর দুপাড়ের মাটি রাখা নিয়ে সামান্য বাড়াবাড়ির ঘটনা ঘটেছিল। পরে আমরা নিজেদের মধ্যে বসে তা সমাধান করে নিয়েছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম