নগরকান্দায় বাড়িতে ডেকে ব্যবসায়ীকে বেঁধে নির্যাতন
সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Advertisement
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নগরকান্দায় ছাগল ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে গলায় গামছা প্যাঁচিয়ে নির্যাতন এবং তার কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী আল-আমিন ধুতরাহাটি গ্রামের বাসিন্দা। জানা গেছে, ৯ জুন সকালে শাকপালদিয়া গ্রামের মজিদ ফকির ছাগল বিক্রি করবে বলে আল-আমিনকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর তাকে চেয়ারের সঙ্গে বেঁধে এবং গলায় গামছা প্যাঁচিয়ে নির্যাতন করে তার সঙ্গে থাকা ব্যবসার নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এদিকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা স্বীকার করেন, আল-আমিনকে বাড়িতে ডেকে এনে বেঁধে মারধর করা হয়েছে। তাদের দাবি, কয়েকদিন আগে এক আত্মীয়কে নেশাজাতীয় কিছু খাইয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই ঘটনার সঙ্গে আল-আমিন জড়িত।
