Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফুলগাজীতে মাদকসেবীর নির্মমতা

কান্না করায় শিশুকে মাটিতে আছড়ে হত্যা করল বাবা

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সি শিশুসন্তানকে আছড়ে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ভূমি অফিসসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী মো. সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার সময় তিনি ঘরের বাইরে ছিলেন। এ সময় শিশু জুনায়েদ তার বাবার কাছে ছিল। শিশুটি কান্নাকাটি করলে ক্ষিপ্ত হয়ে সুলতান তাকে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ করেন তিনি। রুনা আক্তার জানান, ঘরে ফিরে তিনি সন্তানকে মাটিতে ছটফট করতে দেখেন। এ সময় শিশুটির বাবা পাশে বসে গাঁজা সেবন করছিল এবং হাসপাতালে নিতে বাধা দিচ্ছিল। পরে জোর করে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মুন্সীরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা মো. সুলতান দুই বছর আগে রুনা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা ফুলগাজীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। মাত্র দুই মাস আগে তাদের সংসারে জন্ম নেয় জুনায়েদ। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুদ্দৌলা জানান, হাসপাতালে আনার আগেই আঘাতজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম