|
ফলো করুন |
|
|---|---|
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন তারেক
ফকিরহাটে ব্যতিক্রমী উপায়ে জামায়াত থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ তারেক নামে এক ব্যক্তি। শুক্রবার দুপুরে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শেখ তারেকের বাড়ি উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে। তিনি দাবি করেন, গত ১৪-১৫ বছর ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, ৪ জেলে আটক
সুন্দরবন কোবাদক স্টেশনের অধিনস্থ এলাকায় নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অপরাধে শনিবার ভোরে বাইনতলা খাল নামক স্থান থেকে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় দুটি নৌকা ও জালসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা হলো- উপজেলার গোলখালী গ্রামের তরিকুল সরদার, শরিফুল ইসলাম, ওসমান সরদার ও শ্যামনগরের ভেটখালী গ্রামের আব্দুর রহমান। কয়রা (খুলনা) প্রতিনিধি
বরিশালে অলিম্পিক সিমেন্টে শ্রমিক বিক্ষোভ অব্যাহত
অলিম্পিক সিমেন্ট লিমিটেডের অ্যাংকর সিমেন্টের কারখানা বন্ধের পর বকেয়া বেতনসহ অন্যান্য পাওনার দাবিতে শনিবার সকাল থেকে নগরীর রূপাতলী এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন ছাঁটাই হওয়া শ্রমিকরা। এ সময় তারা দুই মাসের বেতন-ওভারটাইমের টাকাসহ অন্যান্য বকেয়া বুঝিয়ে দেওয়ার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। বরিশাল ব্যুরো
কাশিয়ানীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টায় রং মিস্ত্রি গ্রেফতার
কাশিয়ানীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা থেকে রবিউল শেখ নামে এক রং মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রবিউল শেখের বাড়ি একই গ্রামে। শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী তার দাদার বাড়ি থেকে ফিরছিল। পথে রবিউল তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় একজন দেখে ফেললে রবিউল পালিয়ে যায়। কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
