Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পাথরঘাটায় যুবক খুনের পর ফেলে রাখা হয় সড়কে

Advertisement

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাথরঘাটায় অটোরিকশাচালক মিজানুর রহমানের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত সফেজ উদ্দিনের ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরেন মিজানুর রহমান। রাতের খাবার খেয়ে তিনি ঘরের সামনের কক্ষে ঘুমাতে যান। তার স্ত্রী পারভীন দুই সন্তানকে নিয়ে অন্য কক্ষে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, রাত ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে কোনো এক সময় মিজানুর রহমান ঘর থেকে বের হয়ে যান। শনিবার ভোরে ফজরের আজানের পর স্থানীয় লোকজন বাড়ির সামনে সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

নিহতের স্ত্রী পারভীন বলেন, প্রতিবেশী আব্দুল জলিলের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে এবং বিভিন্ন সময় তার স্বামীকে হত্যার হুমকিও দেয়। এ নিয়ে থানা ও আদালতে মামলাও চলমান রয়েছে। তার দাবি, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ জানায়, নিহতের মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম