Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

অপহরণের ৭ দিন পর কিশোরের খণ্ডিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় আটক ৩

Advertisement

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চুয়াডাঙ্গায় অপহরণের সাত দিনের মাথায় রাফিন আহমেদ নামে এক কিশোরের খণ্ডবিখণ্ড ও অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। শনিবার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের অর্জুন খালের একটি স্থান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রাফিন সদর উপজেলার চিলাভালকি গ্রামের প্রবাসী আকতার আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিল। ৫ জুন বিকাল থেকে রাফিন নিখোঁজ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। এর আগে কয়েক দিন ধরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ চেয়ে আসছিল অপহরণকারীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। জানা গেছে, ভ্যানচালক রাফিন আহমেদ সামান্য শারীরিক প্রতিবন্ধী ছিল। ৫ জুন বিকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। এরপর সে নিখোঁজ হয়। পরদিন শনিবার থেকে তারা টানা চার দিন মুক্তিপণ হিসাবে ১২ লাখ টাকা দাবি করে রাফিনের চাচা সাগর আহমেদের কাছে। এরই মধ্যে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়। পরে অপহরণকারীরা ১২ লাখ থেকে নেমে শেষমেশ ৮ লাখে নামে। রাফিনের পরিবারের লোকজন ওই টাকা জোগাড় ও তাকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে ওঠেন। এরপর কেটে যায় আট দিন। পুলিশ তাকে জীবিত উদ্ধারে ব্যর্থ হয়। শুক্রবার বেলা ৫টার দিকে কয়েকজন রাখাল গরু চরাতে গিয়ে অর্জুন খালের একটি ছোট্ট আপার মধ্যে একজনের লাশ দেখতে পায়। পরে সদর থানা পুলিশকে জানালে তারা রাতে ঘটনাস্থলে গেলেও লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। শেষমেশ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় কুতুবপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এবি সিদ্দিক বলেন, এ ঘটনায় পুলিশ আগে থেকেই কাজ শুরু করেছে। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম