Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মাদকসেবনের টাকা না পেয়ে যুবকের কাণ্ড

চৌকিদারসহ তিনজনকে কুপিয়ে জখম বাবুগঞ্জে

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাবুগঞ্জে এক মাদকাসক্ত যুবককে টাকা না দেওয়ায় নাসির চৌকিদারসহ তিনজনকে কুপিয়ে আহত এবং মোটরসাইকেল ভাঙচুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলা সদর খানপুরা সোনালী ব্যাংকের সামনে। স্থানীয়রা আহত নাসির উদ্দিন, মাহিন মো, কামাল হোসেনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতের স্বজনদের অভিযোগ, নাসির উদ্দিন হাওলদারের ভাইয়ের ছেলে মাহিন হাওলাদার কয়েকজন বন্ধুকে নিয়ে সরকারি পুকুরঘাটে বসে গল্প গুজব করছেন। এ সময় এলাকার চিহ্নিত মাদক সেবনকারী ফয়সাল মল্লিক পুকুর ঘাটে এসে মাহিনের কাছে ৫ হাজার টাকা দাবি করেন।

মাহিন বলেন কেন টাকা দিতে হবে এমন প্রশ্ন করা হলে মাদক সেবনকারী মাহিন হাওলাদার ফয়সাল মল্লিকের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ফয়সাল মল্লিক ও তার সহযোগীরা মাহিনকে চড় থাপ্পর মারে। মাহিনের মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় মাহিন ডাকচিৎকার দিলে মাহিনের চাচা নাসির হাওলাদার ও কামাল তারা এসে মাহিনকে বাঁচাতে এগিয়ে আসলে মাদক সেবনকারী ফয়সাল মল্লিক ক্ষিপ্ত হয়ে নাসির চৌকিদারকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওসি মো. মিজানুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম