Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

গলাচিপায় আটক ৩

Advertisement

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পটুয়াখালী-গলাচিপা আঞ্চলিক সড়কের আমখোলা বাজারসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আটকরা হলো-উপজেলার আমখোলা ইউনিয়নের দরিবাহেরচর গ্রামের ইমরান হোসেন, উত্তর আমখোলা গ্রামের জাহিদ খান ও গলাচিপার সালে আহমেদ শান্ত। এ সময় তারা ২-৩ মিনিট সড়কে অবস্থান করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ ঘটনার সঙ্গে জড়িতের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন ওসি ইমতিয়াজ আহমেদ। জানা যায়, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে কিছু যুবক আমখোলা বাজারসংলগ্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেয়। এরপর তারা একটি সেতুর ওপর দুটি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে অংশ নেওয়া যুবকরা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী।

ওসি জানান, আমখোলা গলাচিপা উপজেলা থেকে বিচ্ছিন্ন একটি এলাকা। তবে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম