শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক
দেখে ফেলায় গৃহবধূকে হত্যা পটুয়াখালীতে
Advertisement
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী সদরের বড় বিঘাই ইউনিয়নে শাশুড়ি ও ননদের জামাইয়ের কথিত অবৈধ সম্পর্ক দেখে ফেলায় স্বর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি মুনজুমা বেগম, ননদের জামাই সৌরভ এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বর্ণার স্বজনরা। শনিবার বিকালে বড়বিঘাই ইউনিয়নের সি-কেওয়াবুনিয়া বাজারে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তারা দাবি করেন, প্রবাসে থাকা মেয়ের অনুপস্থিতিতে শাশুড়ি ও তার মেয়ের জামাইয়ের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। স্বর্ণা বিষয়টি জেনে যাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের মা রিনা বেগম বলেন, ঘটনার আগেরদিন স্বর্ণা তাকে জানিয়েছিলেন যে, শ্বশুরবাড়ির পরিবেশে তিনি নিরাপদ বোধ করছেন না এবং শাশুড়ি ও ননদের জামাইয়ের অনৈতিক সম্পর্ক তিনি কয়েকবার দেখে ফেলেন। ওসি মনিরুজ্জামান জানান, ঘটনা কেন্দ্র করে হত্যা মামলা হয়েছে। স্বর্ণার স্বামী রাকিবকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
