Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কুমারখালীতে কলেজে অনিয়ম

অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ও তালা শিক্ষার্থীদের

Advertisement

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমারখালীর বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর, বিক্ষোভ ও কলেজের প্রধান ফটকে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা কলেজে আর্থিক অনিয়মের তদন্ত এবং অধ্যক্ষের অপসারণের দাবি জানান। জানা যায়, রোববার সকালে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনসহ অধ্যক্ষ ডা. জাহিদুজ্জামানের অপসারণের দাবিতে আন্দোলন করেন। একপর্যায়ে তারা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের উদ্ধার করে। শিক্ষার্থীরা জানান, উপবৃত্তির জন্য ১৮০০ টাকা ও টেস্ট পরীক্ষার নামে ৫শ টাকা নেওয়াসহ বেতন সংক্রান্ত নানা জটিলতার মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি করে অধ্যক্ষ। তারা বলেন, বৃহস্পতিবার একাদশ শ্রেণির শিক্ষার্থী মোকারম হোসেন পারিবারিক অসচ্ছলতার বিষয় জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চান। সে সময় ডা. জাহিদুজ্জামান তাকে সুযোগ না দিয়ে তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেন। এসব বিষয়ে জানতে অধ্যক্ষ ডা. জাহিদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম