Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নেছারাবাদে স্কুলের মাঠ দখল

লক্ষাধিক টাকার গাছ কর্তন

Advertisement

Icon

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেছারাবাদের ঝালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক টাকার সাতটি মেহগনি গাছ কেটে নিয়েছেন এক স্থানীয় প্রভাবশালী। সোমবার সকাল থেকে বিদ্যালয়ের নিজস্ব মাঠের একাংশ দখল করে বেড়া দিয়ে নিজের জমি বলে দাবি করেন স্থানীয় তৈয়ব আলী। তারপর জবর দখলীয় জমিতে থাকা লক্ষাধিক টাকা মূল্যের সাতটি মেহগনি গাছ কেটে নেন তিনি। ওই সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ুন কবির ও মিজানুর রহমান বাধা দিলেও তিনি গাছ কাটা বন্ধ করেননি। স্থানীয়রা জানান, তৈয়ব মামলাবাজ হওয়ায় সরাসরি কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। অভিযুক্ত তৈয়ব আলী বলেন, আদালতের মাধ্যমে তিনি ওই জমির রায় পেয়েছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয়ের রোপণ করা এবং জমিটিও নিজস্ব। যদি তৈয়ব আলী মামলায় জমি পেয়েও থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মাপজোখ করে সীমানা নির্ধারণ করা উচিত ছিল। ইউএনও অমিত দত্ত বলেন, সরকারি বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার কথা শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম