Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মোহনগঞ্জে ফসল রক্ষার বাঁধ কেটে মাছ ধরা হচ্ছে

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মোহনগঞ্জের চরহাইজদা ফসল রক্ষার স্থায়ী বেড়িবাঁধ ভেঙে ফেলার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। মাছ ধরার উদ্দেশে পরিকল্পিতভাবে স্থায়ী ওই বাঁধটি কাটার চেষ্টা করা হয় বলে জানা যায়। গাগলাজুর গ্রামের রাসেল মিয়া বলেন, বাঁধের যে জায়গাটা কাটা হয়েছে, তার বিপরীত পাশেই রয়েছে একটি গভীর কুড়। ওই কুড়ে মাছ প্রবেশ করানোর জন্যই কিছু লোক রোববার রাতের আঁধারে বাঁধটি কাটার চেষ্টা করে। সোমবার এ বিষয়টি এলাকাবাসীর চোখে পড়লে আমাদের জানায়। আমরা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কাউকে না পেয়ে নিজেরাই বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা এ কাজে জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। পাউবোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, কার্যালয় থেকে লোক পাঠানো হচ্ছে। বাঁধ মেরামত করাসহ বিষয়টি তদন্তের প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় ইউএনওকে বিষয়টি দেখতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম