Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মনপুরায় হাত-পা ভেঙে দেওয়া হলো যুবলীগ নেতার

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মনপুরা উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামন মনিরের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টায় হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিনে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ সম্পাদকের দাবি, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙেছে।

এদিকে মঙ্গলবার ভোর রাতে আহত যুবলীগ সম্পাদকের অবস্থার অবনতি হলে ঢাকা নিয়ে যাওয়া হয়। তিনি শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার হাত ও পায়ের সার্জারি হয়েছে। ঢাকার হাসপাতাল থেকে আহত যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে যুবদল নেতা শাহজাহান মাস্টার ও তার ভাই জুয়েলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দেশীর অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায়। এই সময় তারা এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে।

এ ব্যাপারে যুবদল নেতা শাহজাহান মাস্টারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদেরও সাড়া বা বক্তব্য পাওয়া যায়নি। ওসি মাজহারুল ইসলাম জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম