Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভান্ডারিয়ায় যুবককে হত্যা করে ফাঁসিতে ঝুলানোর অভিযোগ

শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার

Advertisement

Icon

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভান্ডারিয়ায় শাহাদাৎ হোসেন বাপ্পি নামে এক যুবককে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পৌরসভার কানুয়া এলাকায় বাপ্পির শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বাপ্পি উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শহিদ হাওলাদারের ছেলে। জানা যায়, নিহত বাপ্পির স্ত্রী মীম কাজের জন্য জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু স্বামী বাপ্পি ও তার পরিবার এতে রাজি ছিলেন না। ওই পারিবারিক দ্বন্দ্বের জেরে মীম কিছু দিন আগে তার বাবার বাড়িতে চলে যান। অভিযোগ রয়েছে, বিদেশ যাওয়ার কাগজপত্র তৈরির অজুহাতে মীম প্রায়ই ঢাকায় যাতায়াত করতেন এবং বিভিন্ন হোটেলে অবস্থান করতেন। ১১ জুন মীম বাপ্পিকে না জানিয়ে পুনরায় ঢাকায় গিয়ে একটি হোটেলে অবস্থান নেন। এ সময় বাপ্পি ভিডিও কল দিলে মীমের সঙ্গে এক পুরুষকে দেখতে পান। পরে ১৪ জুন মীম তার বাবার বাড়িতে বাপ্পিকে ডেকে নেন। মীম জানান, সোমবার রাতে তাদের মধ্যে বরাবরের মতোই কথা কাটাকাটি হয়। রাত ২টায় মীমের ঘুম ভাঙলে তিনি বাপ্পিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তিনি একাই ওড়না কেটে বাপ্পির লাশ নিচে নামিয়ে খাটে রাখেন। বাপ্পির মা রুবী বেগম বলেন, আমার ছেলেকে হত্যা করে এখন গলায় ফাঁসের নাটক সাজানো হচ্ছে। ওসি রত্নেশ্বর কুমার জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম