Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির লাশ

হত্যার অভিযোগ পরিবারের

Advertisement

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় মক্কা হজ এজেন্সির প্রতিনিধি ছিলেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃতের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, নিয়ামুল বছির মক্কা হজ এজেন্সির প্রতিনিধি হিসাবে নওগাঁ এবং বাগমারায় অফিস বসিয়ে কাজ করে আসছিলেন। সে সুবাদে তিনি পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে অফিসের কাজে বাড়ি থেকে বের হয়ে বাগমারা যান। এরপর সন্ধ্যায় তিনি স্ত্রীকে মোবাইল ফোনে জানান, আত্রাই রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন। নওগাঁ ফিরে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাতেই অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারেননি। এরপর বুধবার সকালে জানতে পারেন আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিং এলাকার কাছে রেললাইনের পাশে লাশ পড়ে আছে। আশরাফুল ইসলাম দাবি করে বলেন, নিয়ামুল বছিরকে কেউ পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। সান্তাহার জিআরপি থানার ওসি হাবিবুর রহমান বলেন, লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের ক্ষত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম