মনিরামপুরে তৃতীয় স্ত্রীকে ঘরে তুলতে অন্তঃসত্ত্বাকে হত্যা
সৎ-বাবা ও স্বামী আটক
Advertisement
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামের এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মোহনপুর গ্রামের বাবার নির্মাণাধীন বাড়ির একটি ঘর থেকে লাশ উদ্ধার হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে স্বজনদের দাবি। এ ঘটনায় নিহতের সৎ বাবা ও স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
নিহত ময়না পৌর এলাকার মোহনপুর গ্রামের মৃত ইব্রাহিম গাজীর মেয়ে।
জানা যায়, ৮ বছর আগে উপজেলার মনোহরপুর কুমারঘাটা গ্রামের হেলাল উদ্দিনের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। এই দম্পতির চার বছর বয়সি একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে কলহের জেরে কয়েকদিন আগে ময়না বাবার বাড়ি চলে আসেন।
নিহতের বোন মারুফা খাতুন জানান, তার বোনের স্বামী হেলাল উদ্দিন এর আগেও দুটি বিয়ে করেছিলেন।
মারুফা বলেন, ভোরে নামাজ পড়তে উঠে মা দেখেন তার কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। পরে মা ময়লা ফেলতে গিয়ে নির্মাণাধীন ঘরের ভেতরে ময়নাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। হেলাল উদ্দিন সম্প্রতি আরেকটি বিয়ে করেছেন বলে তারা জানতে পেরেছেন। সেই স্ত্রীকে ঘরে তোলার জন্য পরিকল্পিতভাবে ময়নাকে হত্যা করা হয়েছে। রাতের কোনো এক সময় মোবাইল ফোনে ডেকে ময়নাকে ঘর থেকে বের করে নেওয়া হয়। পরে শ্বাসরোধে হত্যা করা হয় বলে তাদের দাবি।
