অষ্টগ্রামে টাকা ছিনিয়ে যুবককে মুখ থ্যাঁতলে হত্যা
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের অষ্টগ্রামের কালনী নদীর তীর থেকে মুখমণ্ডল থ্যাঁতলানো অবস্থায় কৃষিশ্রমিক শফিক মিয়ার (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে খয়েরপুর-আব্দুল্লাহপুর গ্রামে কালনী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। শফিক আব্দুল্লাহপুরের মৃত আজিজুল হকের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সম্প্রতি শফিক মিয়া ও তার স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি দরবারে বিষয়টি মীমাংসায় স্ত্রীকে ভরণপোষণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার কাছে ছিল ৪০ হাজার টাকা; বাকি ১০ হাজার জোগাড়ের জন্য চেষ্টা করছিলেন। ওই ৪০ হাজার টাকা সব সময় নিজের কাছেই রাখতেন। ওই টাকা ছিনিয়ে নেওয়ার পর কেউ তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা অনেকের। অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তারা ঘটনার রহস্য উদ্ঘাটন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে কাজ করছেন বলেও জানান।
