Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চরফ্যাশনে গ্রামীণ সড়ক নির্মাণে লুটপাট

Advertisement

Icon

ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অধীন পৃথক কাচা ও ইটের সড়ক নির্মাণকাজে (জুন ক্লোজিং) কোটি টাকা লুটপাট ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অনিয়মের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় মাদ্রাজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ছাত্রদল নেতা মেহেদী হাসান হৃদয়কে মারধর করেছে সংশ্লিষ্ট ঠিকাদার গ্রুপ। দুই দিন আগের ওই ঘটনায় শুক্রবার প্রতিবাদ জানান স্থানীয়রা। তারা এলাকায় গুণগতমান বজায় রেখে কাজ করার দাবি জানান। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম অলিউর ইসলাম জানান, অনিয়মের বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাননি। কেউ কেউ ঢালাওভাবে অভিযোগ করেন। এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা দেখা হবে বলে জানান ওই কর্মকর্তা। তবে স্থানীয়দের অভিযোগ, ওই কর্মকর্তার সঙ্গে সমঝোতা করেই এমন লুটপাটের কাজ চলছে। অর্থবছরের জুন ক্লোজিং-এ এবারও কোটি টাকার লুটপাট চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, কোনো প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না। তবে চরফ্যাশনের স্থানীয়রা জানান, এ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তার পূর্বে কর্মস্থলে অনিয়মের অভিযোগে তিনি কারাগারে যান। তার বিরুদ্ধে দুদুকে মামলা হয়েছে। এদিকে চরফ্যাশনে যোগদানের পর ফের অনিয়মে জড়িত হচ্ছেন বলেও অভিযোগ ওঠে। চরনাজিমউদ্দিন ভুইয়া বাড়ি থেকে হানিফ মেম্বার বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণে মাটি ফেলা হচ্ছিল। যে পরিমাণ মাটি দেওয়ার কথা, তা না করায় স্থানীয়রা এর প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, নামমাত্র মাটি ফেলেই বিল তুলে নেওয়ার পাঁয়তারা করেছে ঠিকাদার। ত্রাণ বিভাগের ওইসব কাজের কোনো তদারকি করা হচ্ছে না। অপরদিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নে গ্রামীণ রাস্তা নির্মাণ প্রকল্পে ইটের সলিং সড়ক নির্মাণে লুটপাটের অভিযোগ উঠেছে। ফলে নিম্নমানের কাজের জন্য ওইসব সড়ক চলাচল উপযোগী হবে না বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম