মদনে স্ত্রীকে যৌন হয়রানি নিয়ে সংঘর্ষ
Advertisement
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মদনে গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা গ্রামে স্ত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার মনিকা গ্রামের খোকন মিয়ার স্ত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের বাবু উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় শাহজাহান মিয়ার দোকানের সামনে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত হন খোকন মিয়া, বাবর মিয়া ও ফাতেমা আক্তার। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন ছাত্তার, আমিনুল, মুক্তা আক্তার ও দিলারা বেগম। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বাবু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের সঙ্গে মূলত পারিবারিক বিষয় নিয়ে বিরোধ রয়েছে। উত্ত্যক্ত করার অভিযোগ সঠিক নয়।’
