Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাজশাহী সিটি কলেজ

ছাত্রদলের কমিটিতে চাঁদাবাজ টিকটকার থাকার অভিযোগ

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি দেখে নেতাকর্মীদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ওই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার সিটি কলেজ শাখার ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক ও শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। ওই কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা একে ‘পকেট কমিটি’ আখ্যা দিচ্ছেন। অর্থের বিনিময়ে ওই কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা কিছু জানি না। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কেন্দ্রে কথা বলেছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম