Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লোহাগাড়ায় হাঁটু পানিতে শিশুর মৃত্যু নিয়ে রহস্য

Advertisement

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নে বাড়ির সামনের জমিতে জমে থাকা হাঁটু সমান পানি থেকে মোহাম্মদ আকসান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি পানিতে ডুবে মৃত্যু, নাকি অন্য কোনো ঘটনা তা নিয়ে দেখা দিয়েছে রহস্য। শনিবার দুপুর প্রায় ১টা ১৫ মিনিটে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলানা আব্দুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আকসান লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ী রহমানিয়া মাদ্রাসার শিক্ষক আমিরাবাদ ৭নং ওয়ার্ড এলাকার মাওলানা হাসান রওফীর বাড়ি এলাকার মাওলানা মোরশেদ আলমের ছোট ছেলে। সে একই মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃতের বাবা মাওলানা মোরশেদ আলম জানান, এইদিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি বাড়ির সামনে ফুটবল মাঠসংলগ্ন স্থানে আকসানকে দেখতে পান। সেখানে হাঁটু সমান পানি জমে ছিল। পরে জোহরের আজানের সময় স্থানীয় লোকজন ওই পানিতে আকসানকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে পাই। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু এ মুহূর্তে কিছুই বলতে পারছি না। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, হাঁটু সমান পানি থেকে ছয় বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম